
খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে বিশেষ ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম’ গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম’-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের রিকভারি স্ট্রাটেজি, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি