
উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত, প্রক্রিয়াজাত, মূল্য সংযোজন ও রফতানি সম্প্রসারণে অর্থায়ন করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও রূপালী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি