ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ। গত ৯ সেপ্টেম্বও ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং-এ বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে কানাডার ইউনির্ভাসিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত