ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

পরিবেশবান্ধব শিল্পকারখানা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উদ্যোগে সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী। চুক্তিগুলো বাংলাদেশ ব্যাংকের 'গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি রিফাইন্যান্স স্কিম' এবং 'ডেভেলপমেন্ট অব আইসিটি রিফাইন্যান্স স্কিম'-এর আওতায় সম্পাদিত হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত