
'Transform, Growth & Sustainability' প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সাত বছরের পথচলার অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে আধুনিক, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের প্রত্যয় নিয়ে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি