
ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর। সম্প্রতি তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি