ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

সম্প্রতি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, কক্সবাজারে উত্তরা ব্যাংক পিএলসির 'শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকরা মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো. রাফিউল ইসলাম। ব্যাংকের সর্বস্তরের নির্বাহীসহ সকল শাখা-উপশাখার প্রধানরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত