
এসবিএসি ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ লিমিটেড'র মধ্যকার এক চুক্তি গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের উপস্থিতিতে চুক্তিতে সই করেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, এফসিএ। এসময়ে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ হিমায়নুদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের যুগ্মপরিচালক মো. নাহিম উদ্দিন সিএফএ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভুঁইয়া, হেড অব ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশন্স আবিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি