ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মধ্যে চুক্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মধ্যে চুক্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মধ্যে শিক্ষার্থীদের ফি সংগ্রহ ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় শিক্ষার্থীরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা এবং ইসলামিক ওয়ালেটের মাধ্যমে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ফি জমা দিতে পারবে। গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এসএম আবু জাফর এবং কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ ফি জমার তথ্য রিয়েল-টাইমে জানতে পারবে। ফলে প্রতিষ্ঠানের হিসাব সমন্বয় প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত