ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার

গেল অক্টোবর মাসে প্রবাসীরা ২ দশমিক ৮৭ বিলিয়ন (২৮৭ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের চেয়ে যা ১২ দশমিক ১৮ শতাংশ বেশি। ২০২৫ সালের অক্টোবরে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ ১১ দশমিক ৪৬৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, যা ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত