ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ১৩.৮৮ শতাংশ

গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ১৩.৮৮ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান সূচকগুলো কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহটিতে আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ। তবে বাজারে লেনদেনের পরিমাণ প্রত্যাশিত পর্যায়ে নিতে দৈনিক গড় লেনদেন অন্তত ১ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করা প্রয়োজন বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৯৫ কোটি ২০ লাখ টাকা। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজর টাকা। আগের সপ্তাহে তিন কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে কমে ৪০০ থেকে ৫০০ কোটি টাকায় নেমে এসেছে। দেশের অর্থনীতির আকার ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের কম লেনদেন প্রত্যাশিত নয়। সরকারের বিভিন্ন উদ্যোগে লেনদেন কিছুটা বাড়লেও তা এখনও বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজারে লেনদেন কমে যাওয়ার মতো তেমন খারাপ পরিস্থিতি নেই। ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত