
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট। এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬ টি ট্রেডের মাধ্যমে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২২২ কোটি ৮৭ লাখ টাকা। অন্যদিকে, দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।