
নির্বাচিত ক্রেডিট কার্ড গ্রাহক এবং প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা আরও সহজ করতে 'অ্যালাইট ইন জেন লিমিটেড'-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে গ্রাহকরা বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা নিতে পারবেন। এই চুক্তিটি গ্রাহকদের হেলথ ও লাইফস্টাইল সেবার সাথে ব্যাংকিংয়ের সমন্বয় ঘটিয়ে তাদের জন্য সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। এই চুক্তির আওতায় যোগ্য কার্ডহোল্ডাররা সুবিধাজনক মূল্যে পেশাদার কাউন্সেলিং সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা মাত্র ১০,০০০ টাকা প্যাকেজ মূল্যে ৩টি কাউন্সেলিং সেশন গ্রহণ করার সুযোগ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি