
আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB) ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 'International Research, Academic Excellence and Knowledge Exchange Programme'-এর অংশ হিসেবে গত মঙ্গলবার একটি আন্তর্জাতিক সেমিনার ও Letter of Intent (LoI) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশনার H. E. Shiuneen Rasheed। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি