ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

'উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি' প্রতিপাদ্যে এনআরবিসি ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

'উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি' প্রতিপাদ্যে এনআরবিসি ব্যাংকের  সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

এনআরবিসি ব্যাংক পিএলসি 'ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট' ('উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি) প্রতিপাদ্যে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে। বৈশ্বিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোটিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকটির ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কার্বন-সচেতন ও পরিবেশবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত