
এনআরবিসি ব্যাংক পিএলসি 'ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট' ('উদ্ভাবনই পরিবর্তনের চালিকাশক্তি) প্রতিপাদ্যে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে। বৈশ্বিকভাবে স্বীকৃত গ্লোবাল রিপোটিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রকাশিত প্রতিবেদনে ব্যাংকটির ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কার্বন-সচেতন ও পরিবেশবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি