প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৬ নভেম্বর, ২০২৬
হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য সহজ ও সাশ্রয়ী অটো লোন সেবা নিশ্চিত করতে সম্প্রতি ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, হুন্দাই গাড়ির গ্রাহকগণ কোনো প্রসেসিং ফি ছাড়াই প্রতিযোগিতামূলক সুদের হারে ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগটি সম্ভাব্য হুন্দাই ক্রেতাদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে। ঢাকাস্থ ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসইভিপি এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির।