ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড়

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড়

খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের বেশি আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। বর্তমানে চার ধরনের খেজুর আমদানি করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনা খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে। এ ছাড়া কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম করে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের বেশি এবং মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্কের ২০ শতাংশের বেশি শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত