ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

আইসিবি কর্মকর্তা সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল 'জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদ'

আইসিবি কর্মকর্তা সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল 'জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদ'

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে 'জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদ'। নির্বাচনে শীর্ষ পদসহ ১৫টি পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছেন এ প্যানেলের প্রার্থীরা। গত ২৬ নভেম্বর প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. জহিরুল ইসলাম খান ২৪৯ ভোট (৫৫.৩৩ শতাংশ) পেয়েনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৯৫ ভোট। সহ-সভাপতি পদে 'জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদ'-এর অন্যতম শীর্ষ প্রার্থী জাহাঙ্গীর হোসেন ২৫১ ভোট (৫৫.৭৮ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৯৫ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্যানেলের অপর শীর্ষ প্রার্থী কফিল উদ্দিন পাটোয়ারী সর্বোচ্চ ৬৩.৫৬ শতাংশ বা ২৮৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬০ ভোট।

প্যানেলের অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন— সহকারী সাধারণ সম্পাদক মো. আবু তালেব, কোষাধ্যক্ষ এস. এম. সাইকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান, প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, নাট্য সম্পাদক রাজিব চন্দ্র পাল, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল আহাদ রাফি। নির্বাহী সদস্য পদে ৩টি পদের তিনটিতেই বিজয়ী হয়েছেন জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদের প্রার্থীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত