
বাংলাদেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণানির্ভর সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির দ্য ফ্লেচার স্কুলের সঙ্গে যৌথভাবে ঢাকায় দুই দিনব্যাপী এক নেতৃত্ববিষয়ক কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার, ক্ষুদ্রঋণ পেশাজীবী এবং উন্নয়নকর্মীরা অংশ নেন। সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি