
রোববার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে 'অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি'র (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. আব্দুল মতিন ও মো. ইকবাল হোসেন খাঁসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম সম্ভাবনাময় নতুন গ্রাহক তৈরির তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি