
ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ২য় 'বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫' প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড আইএফআরএসএস১ এবং এস২ সাসটেইনেবিলিটি ডিসক্লোজার স্ট্যান্ডার্ডস অনুসরণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃত এ কাঠামোর অধীনে টানা দ্বিতীয় বছরের মতো প্রকাশিত এই প্রতিবেদনটি টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীল অর্থায়নের প্রতি ট্রাস্ট ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি, এটি ২০৫০ সালের মধ্যে 'নেট-জিরো' কার্বন নিঃসরণ অর্জনে ব্যাংকটির দৃঢ় লক্ষ্যকেও পুনর্ব্যক্ত করে। আইএফআরএস এস১ এবং এস২ মানদণ্ডের পাশাপাশি 'টাস্ক ফোর্স অন ক্লাইমেট-রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারস'-এর সুপারিশমালার আলোকে পরিবেশগত, সামাজিক এবং সুশাসন সংক্রান্ত কর্মদক্ষতা ও কৌশলগত অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি