ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এরইমধ্যে দুই ম্যাচ শেষে উভয়ে ১-১ সমতায় রয়েছে। চলমান এই সিরিজে ব্যাট-বল-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রাণবন্ত পারফর্ম করছেন রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন। গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত