ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপে খেলতে আজ চেন্নাই যাচ্ছে হকির যুবারা

বিশ্বকাপে খেলতে আজ চেন্নাই যাচ্ছে হকির যুবারা

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ যুব হকি বিশ্বকাপের আসর।

ওই টুর্নামেন্টে খেলতে আজ সকাল ১০টার ফ্লাইটে চেন্নাই যাচ্ছে বাংলাদেশ যুব হকি দল। আগে ভিসা জটিলতায় থাকা ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের ভিসা গতকাল সোমবার সকালে হওয়ায় তিনিও যাচ্ছেন ২৮ সদস্যের দলে। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে লাল সবুজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত