ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আল্ট্রা ট্রেইলে ১০০ কিলোমিটার জয় বগুড়ার জাহিদের

আল্ট্রা ট্রেইলে ১০০ কিলোমিটার জয় বগুড়ার জাহিদের

আন্তর্জাতিক মহিলা কাবাডি ম্যাদা অ্যাথলেট এক্স ট্রেইল রান ২০২৫ ম্যারাথনে অংশগ্রহণ করে সফল ভাবে ১০০ কিলোমিটার রান সম্পন্ন করেন বগুড়ার ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ। গত ১৪-১৫ নভেম্বর দা অ্যাথলেট এক্স এর আয়োজনে অনুষ্ঠিত হয় দা অ্যাথলেট এক্স আল্ট্রা ট্রেইল রান ২০২৫। মো. জাহিদুল ইসলাম জাহিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন এবং সফল ভাবে ১০০ কিলোমিটার রান সম্পন্ন করেন। এই দূরত্ব অতিক্রম করতে তার নির্ধারিত ২০ ঘণ্টা সময়ের মধ্যে, তিনি সময় নেন ১৮ ঘণ্টা। এই ম্যারাথন শুরু হয় ১৪ তারিখ রাত ৮:৩০ মিনিটে এবং শেষ হয় ১৫ তারিখ বিকাল ৪:৩০ মিনিটে। মো. জাহিদুল ইসলাম জাহিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করার আগে তিনি চারটা ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) এবং ৩০টিরও বেশি হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার) সম্পূর্ণ করেন। এছাড়াও তিনি

বিভিন্ন দূরত্বের আরও ৩৫টির বেশি ম্যারাথন সম্পন্ন করেন। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, আল্ট্রা রান সব সময় অ্যাডভেঞ্চারে ভরা একটা রান। দীর্ঘ সময় অফ রোডে রান করতে হয়, যেমন- নদী নালার পাশ দিয়ে, ঝিরিপথ, টিলা, ধান খেত ইত্যাদি। যে সব জায়গা দিয়ে সাধারণত মানুষ কম চলাচল করেন, ট্রেইল রান সেই পথে অনুষ্ঠিত হয়। পুরো পথ অ্যাডভেঞ্চারে ভরা থাকে। রাতের বেলা নরমালি কেউ রান করেন না। আর সেখানে আল্ট্রা রানাররা দিনে ও রাতে রান করে থাকেন। পুরাটা সময় তারা রানকে ইনজয় করে থাকেন। উল্লেখ্য, তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত থাকার পাশাপাশি আহ্ছানিয়া মিশন ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি,

মিরপুর, ঢাকা সহকারী প্রভাষক পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত