ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘আমি কারও হাতের পুতুল নই’

‘আমি কারও হাতের পুতুল নই’

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় রওয়ানা হয়েছে জাতীয় নারী ফুটবল দল। ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওয়ানা হয়েছেন কোচ পিটার বাটলার। তবে যাওয়ার আগে প্রস্তুতির অসন্তুষ্টির কথাই জানিয়েছেন এই ব্রিটিশ কোচ। মালয়েশিয়ায় প্রস্তুতি নেওয়ার কথা ছিল। তা হয়নি। ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেটাও হয়নি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার যাওয়ার পথে থাইল্যান্ডে একটি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল হয়েছে। এসব নিয়েই বিরক্ত কোচ বাটলার। তাই বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচের কথা, ‘আমি কারও হাতের পুতুল নই। আমাদের প্রস্তুতি নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে। বাস্তবতা হলো প্রতি আদর্শ মানের হয়নি। আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কার্যকর করা যায়নি।’ ১৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য বা জাপানে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও লিগের ম্যাচ থাকায় তা সম্ভব হয়নি।’ ১০ ও ১৩ ফেব্রুয়ারি লিগ ম্যাচ খেলে ১৯ ফেব্রুয়ারি শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা বাস্তবসম্মত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। সূচি জটিলতার কারণেই থাইল্যান্ড ও ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে বলে জানান বাটলার। ফুটবল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে পিটার বলেন, কখনও কখনও জয় দিয়ে ভেতরের সমস্যা আড়াল করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত