
অস্ট্রেলিয়ার সিডনি ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন আফঈদা-ঋতুপর্ণারা। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও চেষ্টা করছেন, নতুন সতীর্থদের সাথে মানিয়ে নিতে, প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে খেলতে। অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ থেকে শুরু হবে নারী এশিয়ান কাপ। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দল। এ মাসের শুরুর দিকে শুরু হওয়া ক্যাম্পে ও প্রাথমিক দলে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়েই অস্ট্রেলিয়া অভিযানে গেছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।
ঢাকায় ক্যাম্প চলাকালীন অধিনায়ক আফঈদার ‘রুমমেট’ ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও তাই। গতকাল রোববার দ্বিতীয় দিনের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে আনিকা জানালেন, দলের বাকিদের সাথে তার বোঝাপড়া দৃঢ় হচ্ছে আরও। তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস গরমে নিজের একটু সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন।