ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় ঢাকা

সেনানিবাসস্থ সেনাকুঞ্জে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় বিওএ-এর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তীতে, ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। উক্ত ইফতার মাহফিলে বিওএ-এর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিরাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত