
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। সভাপতি পদে ৪টিসহ মোট ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৩১টি। এর মধ্যে সভাপতি পদে মনোয়নপত্র জমা পড়েছে তিনটি এবং পরিচালক পদে ২৮টি। শুধুমাত্র সভাপতি পদে মনোয়নপত্র তুলে জমা দিয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। বিএনপির অন্য নেতা জয়নুল আবদিন ফারুক এবং সাবেক পরিচালক সাজেদ এএ আদেল সভাপতির পাশাপাশি পরিচালক পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাপতি ও পরিচালক পদে মনোয়নপত্র তুলেছিলেন শওকত আজীজ রাসেল। তিনি দুটির একটিও জমা দেননি। পরিচালক পদে মনোনয়নপত্র তুলেও আরও তিনজন জমা দেননি।
পরিচালকের পদ ১৬টি। মনোয়নপত্র জমা পড়েছে প্রায় দ্বিগুণ। ক্লাবের একটি পক্ষ চেষ্টা করছে সমঝোতার ভিত্তিতে একটি পরিচালনা পর্ষদ তৈরি করতে। সমঝোতার চেষ্টার পাশপাশি নির্বাচনে অংশ নিতে যাওয়া পরিচালকরা ভোটারদের কাছে দোয়াও চেয়ে নিচ্ছেন।