ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মাঝমাঠে বড় ধাক্কা খেয়েছে দলটি। ফরাসি দৈনিক লেকিপ-এর শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়েছে, অরেলিয়েন চুয়ামেনি উরুর পেশিতে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না। ২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার পুরো টুর্নামেন্টজুড়ে কোচ দিদিয়ের দেশমণ্ডএর অন্যতম ভরসার খেলোয়াড় ছিলেন। ফ্রান্সের খেলা চার ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং দলের মাঝমাঠের অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেকে কোচের ভরসায় পরিণত হন।

চুয়ামেনির অনুপস্থিতিতে শুরুর একাদশে মানু কোনো সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বরুসিয়া মনশেনগ্লাডবাখণ্ডএর এই মিডফিল্ডারকে ফ্রান্সের মাঝমাঠে শক্তি বাড়ানোর প্রধান বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে এই পর্বে উঠেছে।

তারা গ্রুপ আই-এ শতভাগ জয় নিয়ে শীর্ষস্থান দখল করে এবং দ্বিতীয় রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে।

প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার ফিলাডেলফিয়ায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স।

এদিকে, ফরাসি ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে চুয়ামেনির চোটের মাত্রা কিংবা তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত