ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দুই দিনে চার জাতীয় রেকর্ড

দুই দিনে চার জাতীয় রেকর্ড

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের দুই দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। আগের দিন হয়েছিল দুটি। গতকাল শনিবার দ্বিতীয় দিনে কিশোরদের ১১০ মিটার হার্ডলসে বিকেএসপির রিফাত শেখ ১৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার মোহাইমেনুন আক্তার ২০২৫ সালে ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন। বালকদের ২০০মিটার স্প্রিন্টে বিকেএসপির মো. জাহিদুল ইসলাম ২২ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ২০১৫ একই সংস্থার আশরাফুজ্জামান ২২.১৭ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন। এছাড়া দিনের অন্য আকর্ষনীয় বালিকাদের ২০০ মিটারে বিকেএসপির সূবর্ণা খাতুন ২৭.০৮ সেকেন্ড সময় নিয়ে, কিশোরদের ২০০ মিটারে বিকেএসপির মোঃ সিয়াম ইমলাম ২২.০১ সেকেন্ডে এবং কিশোরীদের ২০০ মিটরে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাবিনা আক্তার রুবি ২৫.৪০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। দুই দিনে ২৭টি ইভেন্ট শেষে ১৫টি স্বর্ণ, ১১ রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদকসহ মোট ৩৩টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৬টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত