ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পারলে বাতিল করে দেখাও

যুক্তরাষ্ট্রকে বেলজিয়ামের খোঁচা
পারলে বাতিল করে দেখাও

লাল কার্ড জনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে ফেরাতে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা চলছিল বিশ্বজুড়ে। সেই ফোলারিন বালোগানকে নিয়েই মার্কিনিরা বেলজিয়ামের মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছে। বালোগানের প্রত্যাহার মেনে নিতে পারেনি বেলজিয়াম। ফিফার কাছে আবেদন করেছিল তারা। ফিফা তা মানেনি। ম্যাচে অবশ্য বালোগান তেমন ছাপ রাখতে পারেননি। স্বাগতিকদের ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লুকাকুণ্ডডি ব্রুইনার বেলজিয়াম। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও ফিফাকে নিশানা করে খোঁচা মেরেছে তারা।

বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। সেই গোলের পর লুকাকুদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। ক্যাপশনে লেখা, ‘বাতিল করে দেখাও।’ খেলা শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কায়দায় নাচতেও দেখা যায় বেলজিয়ামের ফুটবলারদের। অর্থাৎ, মাঠেও ট্রাম্পকে খোঁচা মেরেছেন তারা। কারও নাম না নিলেও তাদের এই খোঁচা যে ফিফা, সভাপতি ইনফ্যান্তিনো ও ট্রাম্পের উদ্দেশে, তা স্পষ্ট। তারা বোঝাতে চেয়েছে, মাঠের বাইরে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে বালোগানকে খেলার সুযোগ করে দিলেও আসল খেলা মাঠের ভেতরে হয়। আর সেখানে আমেরিকাকে দাঁড়াতে দেয়নি বেলজিয়াম। ম্যাচ হারার পর আমেরিকার কোচ মওরিসিউ পচেত্তিনোর মুখেও ঘুরেফিরে এসেছে লাল কার্ডের কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত