ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আনচেলত্তির ওপরই থাকছে ব্রাজিল দল পুনর্গঠনের ভার

আনচেলত্তির ওপরই থাকছে ব্রাজিল দল পুনর্গঠনের ভার

নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর, কার্লো আনচেলত্তি ও তার ব্রাজিল দলের কোণঠাসা অবস্থা। পরিস্থিতি উত্তপ্ত ও প্রতিকূল হলেও, এই অভিজ্ঞ কোচের ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সংস্থাটির ফুটবল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো স্পষ্ট করে জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট থাকছেন আনচেলত্তিই। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চ থেকে আনচেলত্তির দল ছিটকে যায় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে। ফলে, ২০০২ সালে বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের পর থেকে দলটির ‘হেক্সা’ পূরণের অপেক্ষা দীর্ঘ হলো আরও।

নিউ ইয়র্কের ম্যাচে জোড়া গোলে ব্রাজিলের সর্বনাশ করেন আর্লিং হলান্ড। দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার, শেষ দিকে সফল স্পট কিকে এক গোল ফিরিয়ে দিতে পারলেও, শেষ রক্ষা হয়নি ব্রাজিলের। অন্তত ২৮ বছরে ঠেকেছে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা। দুঃসময়ে ব্রাজিলের হাল ধরেছিলেন আনচেলত্তি। তিন অন্তর্বর্তীকালীন কোচ বদলের মধ্য দিয়ে যাওয়া সেলেসাওরা মূলত অপেক্ষায় ছিল এই ইতালিয়ান কোচের। গত বছর মে মাসে, আনচেলত্তি রেয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন এবং ওই মাসেই তার হাতে ব্রাজিলের দায়িত্ব তুলে দেয় সিবিএফ। ৬৭ বছর বয়সী এই কোচের পরে মেয়াদ বাড়ায় সিবিএফ। চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে থাকার কথা তার। কিন্তু নরওয়ে ম্যাচের হারের পর থেকে, ইতালিয়ান এই কোচের দিকে তোপ দাগাতে থাকে সমালোচকেরা।

তবে, কায়েতানো রয়টার্সকে জানিয়েছেন, এক ঝড়ে ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া থেকে আনচেলত্তিকে বিদায় করবেন না তারা। “তিনি আমাদের ম্যানেজার এবং এই চক্র জুড়েই (২০৩০ বিশ্বকাপ পর্যন্ত) থাকবেন। এই বিশ্বকাপে আমাদের ব্যর্থতার কারণগুলোর একটি ছিল, আমাদের দীর্ঘমেয়াদে সঠিক ও স্থিতিশীল দিকনির্দেশনার অভাব। বিশ্বকাপের জন্য জাতীয় দলকে যেভাবে প্রস্তুত করা উচিত ছিল, যেভাবে প্রস্তুত করা যেত (সেগুলো হয়নি) এবং আমরা একই ভুল আবারও করতে পারি না।’ আনচেলত্তিও একই সুরে ২০৩০ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির কথা বলেন। ‘একটা পরাজয় কেবলই নতুন এক রোমাঞ্চকর যাত্রার শুরু। আমাদের উন্নতির ধারা বজায় রাখতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত