ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আজ হল্যান্ডের রূপকথার সামনে কেইন বাহিনী

আজ হল্যান্ডের রূপকথার সামনে কেইন বাহিনী

উত্তর আমেরিকা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাতে মায়ামির মাঠে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। টুর্নামেন্টের অন্যতম চমক নরওয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামবে, অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ডের লক্ষ্য থাকবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটির ওপর নজর এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরা নরওয়ে এবারের আসরে রীতিমতো রূপকথার জন্ম দিয়েছে। আইভোরিকোস্ট ও শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া দলটি এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। দলের প্রাণভোমরা আর্লিং হালান্ড গোল করার নেশায় মত্ত থাকলেও তার মাঠের বাইরের রসবোধ ও বর্ণিল ব্যক্তিত্ব পুরো ফুটবল বিশ্বে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে।

বিপরীতে ইংল্যান্ড এবার শিরোপার লক্ষ্য নিয়ে উত্তর আমেরিকায় পা রেখেছে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামাকে হারিয়ে এবং ঘানার সঙ্গে ড্র করে শীর্ষস্থান অর্জন করা ইংলিশরা শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে ৩-২ গোলে জয় পেয়েছে। হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যামের রসায়ন দলের ১১টি গোলের মধ্যে ১০টিতেই অবদান রেখেছে, যা ইংলিশদের সেমিফাইনালের দৌড়ে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। পাঁচ ম্যাচে মাত্র দুটি ক্লিনশিট পাওয়া ইংলিশদের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে হালান্ডের গতির সামনে। বর্তমানে সাত গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে থাকা এই নরওয়েজিয়ান স্ট্রাইকার যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। যদিও অপটার সুপার কম্পিউটার ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৪ শতাংশ বলে নির্ধারণ করেছে, তবে মাঠের লড়াইয়ে পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই।

দলের বড় ধাক্কা হিসেবে ইংল্যান্ড পাচ্ছে না লাল কার্ডের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ডিফেন্ডার জ্যারেল কোয়ান্সাহকে। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মার্ক গুয়েহি ও রিস জেমসকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে, আর কবজির চোটে জর্ডান হেন্ডারসন পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে, নরওয়ে শিবিরে কোনো ইনজুরি বা নিষেধাজ্ঞার খবর নেই, যা তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। নরওয়ে ও ইংল্যান্ড এর আগে বিশ্বকাপের মঞ্চে কখনো মুখোমুখি হয়নি। সব মিলিয়ে অতীতে ১২ বার মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড সাতবার জয় পেয়েছে, নরওয়ের জয় দুটি এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে। আজকের এই বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টায় অনুষ্ঠিতব্য সেই সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এদিকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হওয়ার ঠিক আগমুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত সংকটে পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে মাঠের প্রস্তুতির চেয়ে মাঠের বাইরের হোটেল বিভ্রাট এবং খেলোয়াড়দের ক্লান্তি সামাল দিতেই বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে নরওয়ে শিবিরকে।

শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে রূপকথার জয় পাওয়ার পর যেখানে দলটির ফুরফুরে মেজাজে থাকার কথা ছিল, সেখানে সাউথ ফ্লোরিডায় গিয়ে তাদের তড়িঘড়ি করে পুরো হোটেলই পরিবর্তন করতে হয়েছে। জানা গেছে, ফোর্ট লাউডারডেলের ‘দ্য ডালমার’ হোটেলে মাত্র এক রাত কাটানোর পরই তা ছেড়ে দেয় নরওয়ে দল। মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড ও দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হোটেলের ঠিক পাশেই একটি নির্মাণাধীন ভবনের তীব্র শব্দ এবং চারপাশের অতিরিক্ত যানজটের কারণে ফুটবলারদের বিশ্রামে চরম ব্যাঘাত ঘটছিল। এ ছাড়া হোটেলের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং স্যাঁতসেঁতে পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জানায় নরওয়ে ফুটবল ফেডারেশন। দলের লজিস্টিক ডিরেক্টর ট্রুলস ডাহলি নরওয়েজিয়ান গণমাধ্যম টিভি২-কে জানান, এমন একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিক প্রশান্তি ও সুস্থতা বজায় রাখতেই তারা দ্রুত হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী ফিফা নতুন হোটেলের ৫০টি রুম, নিরাপত্তা ও যাতায়াত খরচের একটি অংশ বহন করলেও, নতুন হোটেলটি বেশি ব্যয়বহুল হওয়ায় বাড়তি খরচ নরওয়ে ফেডারেশন নিজেই দিচ্ছে। হোটেল বিতর্কের পাশাপাশি চলতি সপ্তাহের শুরুতে নরওয়ে শিবিরে এক অদ্ভুত অসুস্থতার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

কোচ স্টেল সোলবাকেন অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন যে দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বা অন্য কোনো ফুটবলার অসুস্থ নন, কেবল স্টাফদের মধ্যে দু-একজন কিছুটা অসুস্থ বোধ করেছিলেন। ইংল্যান্ডের মতো শক্তিশালী ও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিপক্ষে মাঠে নামার আগে দলের সব তারকা খেলোয়াড় সম্পূর্ণ ফিট আছেন, যা নরওয়ের জন্য স্বস্তির খবর। এই ম্যাচটিকে ঘিরে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি দারুণ আবহ তৈরি হয়েছে, কারণ নরওয়ের দুই প্রধান সেনাপতি আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড ইংলিশ ফুটবলের পরিচিত মুখ। তবে কোচ সোলবাকেন মনে করেন না যে এটি তাদের খুব বাড়তি কোনো সুবিধা দেবে, কারণ ইংল্যান্ডের মূল গোলদাতা হ্যারি কেইন এবং জুড বেলিংহাম দুজনেই এখন ইংলিশ লিগের বাইরে খেলেন। সব মিলিয়ে মাঠের বাইরের এই কোলাহল ও হোটেল বদলের ধকল ভুলে, ব্রাজিলের বিপক্ষে দেখানো সেই ভয়ডরহীন ফুটবল ও শৃঙ্খলা ধরে রেখে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত হচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠা নরওয়ে। কোয়ার্টার-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জ্যারেল কুয়ান্সার দুই ম্যাচের নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে এসেছে ইংল্যান্ডের জন্য। উদ্ভূত পরিস্থিতিতে ভীষণ হতাশ পুরো দল। উইঙ্গার বুকায়ো সাকার মতে, এসবের সঙ্গে মানিয়ে নিয়েই নরওয়েকে হারানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৩ বছর বয়সী কুয়ান্সাকে গত বৃহস্পতিবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। নরওয়ের বিপক্ষে শেষ আটের ম্যাচে তাকে পাবে না ইংল্যান্ড। এই ধাপ উৎরাতে পারলে, সেমি-ফাইনালেও খেলতে পারবেন না তরুণ ডিফেন্ডার। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৫৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কুয়ান্সা। প্রতিপক্ষের হেসুস গাইয়ার্দোকে অযথাই বাজে ট্যাকল করেন তিনি। রেফারি শুরুতে তা খেয়াল করেননি। সেই ফাউলের সূত্রে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটু পর ভিডিও পর্যালোচনায় কুয়ান্সাকে বহিষ্কার করেন রেফারি।

রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৩-২ গোলে জিতে ইংল্যান্ড। ১২ জুলাই বাংলাদেশ সময় ৩টায় (এএম) কোয়ার্টার-ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংলিশরা।

ম্যাচটি জিততে পারলে আগামী ১৬ জুলাই দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা কিংবা সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। নরওয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কুয়ান্সার নিষেধাজ্ঞা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন সাকা। নিজের মতো করে চেষ্টা করেন উত্তর দেওয়ার। “আমি কেবলই জানতে পেরেছি দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা, যেটা আমাদের দলের জন্য ও কুয়ান্সার জন্যও ভীষণ হতাশার। “তবে পরিস্থিতি এখন এমনই। আমরা এখানে অভিযোগ করতে আসিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত