ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রিদেশীয় ফুটবলে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

ত্রিদেশীয় ফুটবলে বাংলাদেশকে আমন্ত্রণ জানাল কিরগিজস্তান

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দুটি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় ফুটবল দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই চারটি ম্যাচের মধ্যে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সেখানে একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বাংলাদেশকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন। গতকাল রোববার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা আনঅফিসিয়ালি (কিরগিজস্তানের কাছ থেকে) আমন্ত্রণ পেয়েছি।’ এই আমন্ত্রণের বিষয়ে প্রাথমিক ভাবনার কথা জানতে চাইলে তাবিথ জবাব দেন, ‘আমরা কিরগিজস্তানের সঙ্গে কথা বলব এবং সেপ্টেম্বর উইন্ডোর (মধ্যে সেখানে খেলার) বিষয়ে একটি পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাব।’

বাফুফে সভাপতি এর আগে জানিয়েছিলেন, ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ দল ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে। এটি শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। এর আগে ২০২১ সালেও কিরগিজস্তানের কাছ থেকে এমন একটি ত্রিদেশীয় সিরিজের আমন্ত্রণ পেয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল বাফুফে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত