ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জার্মান কোচ পিটারের কাজ শুরু আজ

জার্মান কোচ পিটারের কাজ শুরু আজ

বাংলাদেশ জাতীয় হকি দলের নবনিযুক্ত প্রধান কোচ পিটার গেরহার্ড এখন ঢাকায়। বৃহস্পতিবার শুক্রবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর আজ থেকে এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি শুরু করবেন এই অভিজ্ঞ জার্মান কোচ।

ঢাকায় পৌঁছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় গেরহার্ড বলেন, ‘আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।’ সামনের দিনগুলোকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। তবে শেষে তারা এর মিষ্টি ফল ভোগ করতে পারবে।’ বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন জার্মান এই কোচ, ‘আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি। আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত