ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল জাপান!

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল জাপান!

চার ম্যাচে চার জয়! গ্রুপ পর্বে একের পর এক বড় ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। সেই দাপটেই তৈরি হয়েছিল নতুন স্বপ্ন-প্রথমবারের মতো জুনিয়র নারী বিশ্বকাপের মঞ্চে ওঠার। কিন্তু শেষ আটের লড়াইয়ে শক্তির পার্থক্যটা আর আড়াল করতে পারল না লাল-সবুজের মেয়েরা। জাপানের কাছে ০-২ গোলে হেরে থেমে গেল বাংলাদেশের সেই স্বপ্নযাত্রা!

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ কোয়ার্টার ফাইনালের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য আশাব্যঞ্জকই ছিল। প্রথম ১৫ মিনিটে জাপানের অভিজ্ঞ ও শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে গোলশূন্য সমতায় প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, ততই প্রতিপক্ষের চাপ সামলানো কঠিন হয়ে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টারে এসে সেই চাপের ফল পায় জাপান। ২৬ মিনিটে পাওয়া পেনাল্টি স্ট্রোক থেকে হিরাই ইয়োশিনো বল জালে পাঠিয়ে এগিয়ে দেন তিনবারের জুনিয়র বিশ্বকাপ খেলা দলটিকে। এক গোলের পিছিয়ে পড়লেও বাংলাদেশের লড়াই থামেনি। বরং তৃতীয় কোয়ার্টারে শারিকা রিমন, কনা আক্তারদের আক্রমণে কয়েকবার জাপানের রক্ষণে অস্বস্তি তৈরি হয়। গোলের কাছাকাছিও পৌঁছেছিল বাংলাদেশ, কিন্তু শেষ স্পর্শে ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। তৃতীয় কোয়ার্টার শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ ১৫ মিনিটে মরিয়া হয়ে ওঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত