ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দুবাইয়ে প্রস্তুতি সারলেন সৌম্য-সাদমান মুশফিকরা

দুবাইয়ে প্রস্তুতি সারলেন সৌম্য-সাদমান মুশফিকরা

আফগানিস্তানের বিপক্ষে আগামী শুক্রবার একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দুবাইয়ে খেলা প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলামরা। যদিও দুই দিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। গতকাল সোমবার দুবাই ক্রিকেট একাডেমিতে দুই দিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সৌম্য সরকার। ৯২ বলের ইনিংসে ছয়টি চার হাঁকান তিনি। সাদমান ইসলাম করেন ৪৬ রান। নাঈম হাসানের ব্যাট থেকে আসে ৩৬, আর মুমিনুল হক করেন ৩৩ রান।

বাংলাদেশের ইনিংসে বল হাতে সংযুক্ত আরব আমিরাতের হয়ে সবচেয়ে সফল ছিলেন ফারাজউদ্দিন। ১৬ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট। জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ৫৩.৫ ওভারে ২২২ রানে অলআউট করে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত