ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নাহিদাকে অগ্রিম অভিনন্দন জ্যোতির

নাহিদাকে অগ্রিম অভিনন্দন জ্যোতির

অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও দলের প্রতি দায়বদ্ধতায় কোনো কমতি নেই নিগার সুলতানা জ্যোতির। একসময় যে দায়িত্ব নিজের কাঁধে ছিল, এবার সেই দায়িত্ব সামলাবেন সতীর্থ নাহিদা আক্তার। বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের পথচলা শুরুর আগেই তাঁকে শুভকামনা জানিয়েছেন জ্যোতি। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে দলের প্রয়োজনে পাশে থাকার বার্তাও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নতুন অধিনায়ককে অভিনন্দন জানালেন জ্যোতি। নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া সাবেক অধিনায়কের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, বরং নতুন দায়িত্বে নাহিদার সাফল্য কামনার পাশাপাশি তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি। দলের সাম্প্রতিক ব্যর্থতায় বেশ চাপের মুখেই ছিলেন জ্যোতি। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে সেমিফাইনাল থেকে বিদায়ের পর তার ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকেই আলোচনায় ছিল তার উত্তরসূরি কে হচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত