ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাজাখস্তানকে হারিয়ে বর্ণার স্বর্ণপদক জয়

কাজাখস্তানকে হারিয়ে বর্ণার স্বর্ণপদক জয়

শেষ এন্ডে তিনটি শটেই নিখুঁত ১০ পয়েন্ট! চাপের মুহূর্তে এমন অসাধারণ পারফরম্যান্সে কাজাখস্তানের আর্চারকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের বর্ণা আক্তার।

ইরাকের সুলায়মানিয়াহতে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে গতকাল বৃহস্পতিবার কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে এই কৃতিত্ব গড়েন তিনি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করেন বর্ণা।

শুরু থেকেই দুই আর্চারের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম এন্ডে দুজনই ২৮ পয়েন্ট করে অর্জন করেন। দ্বিতীয় এন্ডে ২৯ পয়েন্ট তুলে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশের আর্চার। তৃতীয় এন্ডেও সেই ব্যবধান ধরে রাখেন বর্ণা। চতুর্থ এন্ডে দুজনই ২৯ পয়েন্ট করে পাওয়ায় ব্যবধান আর বাড়েনি। চার এন্ড শেষে বর্ণার সংগ্রহ ছিল ১১৫ পয়েন্ট, আর মিলানার ১১৪।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত