ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!

ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ নিয়োগ ও দেখভালের দায়িত্ব মূলত বাফুফের নারী উইংয়ের। অথচ জাতীয় নারী দলের নতুন ফরাসি কোচ নিয়োগের বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে তার আপত্তি আমলে নেওয়া হয়নি। বরং ফরাসি কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে তার বক্তব্যে বাফুফের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার বিষয়টিও সামনে এসেছে। বিশ্বনাথকে দেখে হামজার প্রশ্ন, 'নতুন পজিশনে কেমন উপভোগ করছো?'বিশ্বনাথকে দেখে হামজার প্রশ্ন, 'নতুন পজিশনে কেমন উপভোগ করছো?'

কিরণের দাবি, সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না। দলের টেকনিক্যাল ডিরেক্টরই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট ছিলেন। মেয়েদের সম্পর্কে তার ভালো ধারণা থাকায় এই দুটি ম্যাচে তাকেই দায়িত্ব দেওয়া যেত বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত