ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুশফিকের অবসরে মাহমুদউল্লাহ রিয়াদের আবেগঘন বার্তা

মুশফিকের অবসরে মাহমুদউল্লাহ রিয়াদের আবেগঘন বার্তা

পরে শুরু করলেও মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের আগে ক্যারিয়ারের ইতি টেনেছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন রিয়াদ, এবার মঞ্চ ছেড়ে যাচ্ছেন মুশফিক। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। দীর্ঘদিনের সতীর্থের বাইরেও এই দুজনের মধ্যে আরেকটি পরিচয় আছে। রিয়াদের শালিকাকে বিয়ে করেছেন মুশফিকুর রহিম। তার বিদায়ের ঘোষণায় বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন রিয়াদ।

ফেসবুকে রিয়াদ লেখেন, 'প্রিয় মুশি, মাশাআল্লাহ! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এবং বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। একজন ক্রিকেটার ও ভাই হিসেবে সব সময়ই তোমাকে শ্রদ্ধা ও প্রশংসা করেছি। তিনি যোগ করেন, 'বছরের পর বছর তুমি ক্রিকেটের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছ। আর আল্লাহ সব সময় তোমার প্রতি সদয় ছিলেন। নিঃসন্দেহে তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া অন্যতম সেরা ক্রিকেটার। নিজের দেশ ও ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি। একই সঙ্গে তুমি একজন চমৎকার মানুষ, যিনি নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিত। তোমার আগামীর পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা, কিংবদন্তি।

বাংলাদেশের সেরা টেস্ট খেলোয়াড়দের তালিকা করলে মুশফিকের নাম প্রথম সারিতেই থাকবে। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে একশর বেশি টেস্ট খেলেছেন তিনি। উইকেটরক্ষক এই ব্যাটারই দেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক। ১০৮ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ৭ হাজার ৬২ রান। আরও অনেক রেকর্ডে মুশফিকের নাম জড়িয়ে। টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও তার। ১৪টি সেঞ্চুরি করা এই ব্যাটার ক্যারিয়ারে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত