ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার শেষ কোথায় সেই উত্তর হয়তো জানা নেই কারও। কোচ বদলেও ফায়দা হলো না কোনো। নিজেদের ঘরের মাঠেই ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে গেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতের ম্যাচে ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড। দলের পক্ষে প্রথমার্ধে একাধিক গোল করেছেন ক্যালাম উইলসন। ম্যাচের শেষ দিকে একটি করে গোল করেছেন ক্রিস্টফার আজার ও কেভিন শেড। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে টনা তিন ম্যাচে চারটি করে গোল হজম করল ইউনাইটেড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত