ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কঠিন পথ পেরিয়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

কঠিন পথ পেরিয়ে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ইনিংস ছিল শেষের পথে। একা লড়ে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করে লিড কমাচ্ছিলেন। কিন্তু লাঞ্চের পর নেমে তিনি যা করলেন তা যেন অবিশ্বাস্য।

তাইজুল ইসলামকে এক পাশে রেখে অসামান্য বীরত্ব দেখালেন ডানহাতি ব্যাটার। আগ্রাসী ইনিংসে ৮ম উইকেটে গড়লেন ইতিহাস। বিশাল লিডের শঙ্কা উড়িয়ে উল্টো দলকে লিডের কাছাকাছি নিলেন তিনি।

শনিবার সিলেট টেস্টের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখন আর ৩৮ রানে পিছিয়ে বাংলাদেশ। হৃদয় ১৯০ রানে অপরাজিত আছেন। ২৮৯ বলের ইনিংসে ১৮ চার আর ৭ ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ১ রান নিয়ে ক্রিজে আছেন।

প্রথম সেশনে ভালো শুরুর পর সঙ্গীদের হারাতে দেখেন হৃদয়। তাকে ফেলে একে একে বিদায় নেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ আর হাসান মাহমুদ। ১৮৪ রানে পড়ে গিয়েছিল ৭ উইকেট। সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় তখন বাকি আর কেবল দুই উইকেট।

দলের এই বিপদে তাইজুলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে থাকেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বোলিংও হয় আলগা। হৃদয় বেছে নেন মেরে খেলার পথ। একের পর এক চার-ছয় উত্তাল করে তোলেন গ্যালারি। বিদ্যুৎগতিতে ১৭১ বলে তিন অঙ্কে যাওয়া হৃদয় দেড়শো ছাড়ান ২৩৫ বলে। তাইজুল ছিলেন সহায়ক ভূমিকায়। সিলেটের মাঠে ৮ম উইকেটে প্রথম শতরানের জুটিতে রেকর্ডে নাম ওঠে তাদের।

দুজনই পেয়েছেন সুযোগ। তাইজুলের ক্যাচ ছাড়েন ব্র্যান্ডন কিং, হৃদয় বাঁচেন আম্পায়ার্স কলে। সিলেটের মাঠে মাহমুদুল হাসান জয়কে ছাড়িয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়া হয়ে যায় হৃদয়ের। তাইজুল ওয়ারিকনের বলে এর আগে ফিরে গেলেও হৃদয় সেশনের শেষ দিকে ছয়-চারে চলে গেছেন ডাবল সেঞ্চুরির কাছে।

ঝলক,হৃদয়ের,সিলেট টেস্ট,ডাবল সেঞ্চুরি,কঠিন পথ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত