ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৫৮

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ হতে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি ওয়ান শাটারগান, ১ টি সামুরাই, ১৭ টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা ও ২৮ লাখ জালনোট উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আবা/এসআর/২৬

রাজধানী,অভিযান,ডিএমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত