ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সংসদ নির্বাচনে ১০ হাজার টাকা জামানত নির্ধারণ চায় বাম জোট

সংসদ নির্বাচনে ১০ হাজার টাকা জামানত নির্ধারণ চায় বাম জোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ১০ হাজার টাকা জামানত নির্ধারণসহ ৫ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসব দাবিগুলো হল— জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ, সর্বোচ্চ ৫ লাখ টাকা খরচের সীমা নির্ধারণ, নির্বাচনে কালো টাকা ও ধর্মের ব্যবহার নিষিদ্ধ, আঞ্চলিক ও প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

জোটের আহ্বায়ক ও জেলা সিপিবি সভাপতি কমরেড ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জোটের সদস্যসচিব ও জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আতাউর রহমান, বাদশা তালুকদার, উপজেলা সিপিবি নেতা শেখ সুলতান আহমদ, সুজন আহমেদ, নিরঞ্জণ সরকার প্রমুখ।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপি দাখিল করা হয়েছে।

সংসদ নির্বাচন,জামানত,বাম জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত