ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, অটোরিকশা উল্টে রহিমা বেগম (৫০) ও বিদ্যুৎস্পৃষ্টে সঞ্জয় কুমার (২৯)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার দুপুরে একই এলাকার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রহিমা নাতিনকে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বৈকন্ঠপুর ব্রিজের উপর ওই অটোরিকশা উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই গৃহবধূ নিহত হন এবং শিশু নাতি গুরুতর আহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সকালে একই এলাকার খেয়াইলার গ্রামের পুকুরে সেচ দিতে যান সঞ্জয় কুমার। এ সময় ওই পুকুরের পাড়ে বিদ্যুৎ তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ভবানিপুর বেগুনবাড়ি গ্রামের রনজিৎ কুমারের ছেলে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

২ জনের মৃত্যু,পৃথক ঘটনা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত