ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) যোগদান করেছেন।

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।

তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান।

এ সময় নবাগত পুলিশ সুপার পুলিশ অফিসারদের সঙ্গে পরিচিত হন এবং তিনি জনগণের সেবামূলক কাজে নির্দেশনা দেন। তিনি দায়িত্বভার গ্রহণ শেষে জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন।

তিনি উপস্থিত পুলিশ অফিসারদের কথা শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, তিনি এ জেলায় যোগদানের আগে চট্টগ্রামে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি টাঙ্গাইল পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এদিকে একই দিনে জেলার পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সিরাজগঞ্জ,পুলিশ সুপার,যোগদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত