ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে টিসিবি পণ্য অবৈধভাবে মজুত, ডিলার গ্রেপ্তার

রংপুরে টিসিবি পণ্য অবৈধভাবে মজুত, ডিলার গ্রেপ্তার

রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুত করার অভিযোগে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ডিলার রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টিসিবির ডিলার রুবেল ইসলাম ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি না করে পরবর্তীতে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে পণ্য মজুত করে রাখেন। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে চিনি ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি, সয়াবিন তেল ১৬৩ লিটার, মশুর ডাল ৬১৩ কেজি ও ছোলা ১৫০ কেজি উদ্ধার করা হয়।

অভিযানের সময় টিসিবির পণ্য অবৈধভাবে মজুতের দায়ে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী বলেন, অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ডিলার রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডিলার গ্রেপ্তার,অবৈধভাবে মজুত,রংপুরে টিসিবি পণ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত