ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মিঠাপুকুরে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

মিঠাপুকুরে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় র‌্যাব-১৩-এর অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন গৃহিণী।

গত ২০ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়িতে গিয়ে ভিকটিমের নিজ বসতঘরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।

ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিগণ চতুরতার সঙ্গে আত্মগোপনে ছিল। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেপ্তারে সচেষ্ট হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩-এর অভিযানিক দল রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহিনুর আলম (৩৫) কে গ্রেফতার করে।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের হাতে গ্রেপ্তার,প্রধান আসামি,মিঠাপুকুরে ধর্ষণ মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত